img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ইন্টার্ন ডক্টরস সোসাইটি

ঢামেকে হামলার প্রতিবাদে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার সূত্রপাত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ বাইরে না পাওয়াকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেন এবং জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ....

ঢামেকে হামলার প্রতিবাদে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, গ্রেপ্তার ও শাস্তির দাবি